শেষ হলো আন্তর্জাতিক ‘আইসিএসডিটিআইআর’ কনফারেন্স
চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে প্রকৌশল এবং প্রযুক্তি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিতে করণীয় অনুসন্ধানে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হওয়া দু’দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স ‘আইসিএসডিটিআইআর-২০২১’ শেষ হলো। ১২ এবং ১৩ মার্চের এ কনফারেন্সের আয়োজনে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ যাতে জাতীয় ও আন্তর্জাতিক মানের গবেষকরা পুরকৌশল, কম্পিউটার প্রযুক্তি, বস্ত্র প্রকৌশল এবং তড়িৎ প্রকৌশল বিষয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন এবং আলোচনা করেন।
শনিবার কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল।
অনুষ্ঠানে মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, এই গবেষণাপত্রে চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন চ্যালেঞ্জ উঠে এসেছে, এই অ্যাওয়ার্ড তাদের গবেষণার কাজে সাহায্য করবে। এতে শুধু মাত্র তাদের নিজের ক্যারিয়ার নয়, আমাদের সক্ষমতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বাড়াবে।
বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ সাতটি দেশের গবেষকরা ৩৯টি গবেষণাপত্র এবারের কনফারেন্সে উপস্থাপন করেন যার মধ্যে সেরা চারটি গবেষণাপত্রকে দেয়া হয় ৬০০ ডলার মূল্যমানের সম্মাননা।
‘ডেভেলপমেন্ট অফ রেইনফুল ইনটেনসিটি ডিউরেশন ফ্রিকোয়েন্সি কার্ভস ফর চট্টগ্রাম সিটি’ গবেষণাপত্রটি প্রথম স্থান অর্জন করে। গবেষণাপত্রের টিম মেম্বার মেহেদি হাসান মাছুম ও সুদীপ কুমার পাল। দ্বিতীয় স্থান অর্জন করে ‘ইন্টিগ্যাটিং ব্লকচেইন, ওপেন রান এন্ড আইওটি প্লাটফর্মস ইনটু রুরাল কমিউনিটি নেটওয়ার্কস’ গবেষনাপত্রটি। টিম মেম্বার হিসেবে ছিলেন শ্রী লক্ষ্মী, মোস্তফা এনায়েত ও লক্ষ্মী রাজগোপাল।
সেরা চারটি গবেষণাপত্রের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে ‘এক্সপ্লয়টেশন অফ ন্যাচারাল দ্যায় ইনটু টি কালারশন অফ ফ্যাব্রিক’। টিম মেম্বার ছিলেন রেজাউল করিম, সালমান আহমেদ, শুভজিত ও রফিউল ইসলাম। সবশের্ষ স্থান অর্জন করে ‘ইমপ্রুভড কনটেন্ট বেসড ডাইনামিক স্প্যান ইমেইল ফিল্টারিং ইউজিং নাইবে বায়েস ক্লাসিফায়ার’। তাদের টিমে ছিলেন, মিরাজ আহমেদ, মোহাম্মদ আনোয়ারুল আজিম ও খায়রুল ইসলাম।
সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: নূরল আনোয়ার।
অনুষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন তথ্য এবং যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।